News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্য বাস্তুকারের আশ্বাস, মার্চেই চলবে যাত্রীরেল
Image

মুখ্য বাস্তুকারের আশ্বাস, মার্চেই চলবে যাত্রীরেল

RAILনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ অবশেষে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল ব্যালস্ট ট্রেন হিসেবে পরিচিত পাথর বোঝাই মালগাড়ি৷ জানা যায় ৪০ ও ৪৫ ওয়াগনের দুটি মালগাড়িই আগরতলায় আসে৷
অবশেষে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছল পাথরবাহী মালগাড়ি৷ বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ব্যালাস্ট ট্রেন হিসেবে পরিচিতি ৪০ ওয়াগনের পাথর বোঝাই মালগাড়ি আগরতলা স্টেশনে আসে৷ জানা গেছে, এদিন রাত ৯টায় জিরানিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে ৪৫ ওয়াগনের পাথর বোঝাই আরও একটি মালগাড়ি আগরতলা আসে৷ রাত আনুমানিক ১০টায়৷ খবরে জানা যায়, গাড়ি দুটির ইঞ্জিন ও ১টি গার্ড ব্র্যাকভান নিয়ে আগরতলা আসে৷ এটি জিরানিয়া ও আগরতলার মাঝামাঝি বিভিন্ন জায়গায় পাথর খালি করতে করতে আসে৷ দ্বিতীয়টি আগরতলা স্টেশনের জন্য পাথর নিয়ে আসে বলে জানা যায়৷ ব্রডগেজ লাইনের দায়িত্বে থাকা উত্তর পূর্বাঞ্চল রেলওয়ের নির্মাণ শাখার মুখ্যবাস্তুকার হরপাল সিং জানান সব ঠিকঠাক থাকলে মার্চেই যাত্রীবাহী ট্রেনএর যাত্রা শুরু হয়ে যাবে৷ বৃহস্পতিবার থেকে ট্রেনের যাত্রা শুরু হওয়ায় এবং আগামী মার্চ মাসে যাত্রীবাহী ট্রেন আসার খবরে খুশির হাওয়া রাজ্যবাসীর মধ্যে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top