News Flash

  • Home
  • Uncategorized
  • হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলকে আপাতত ছাড়, স্বস্তি কংগ্রেসে
Image

হেরাল্ড মামলায় সোনিয়া ও রাহুলকে আপাতত ছাড়, স্বস্তি কংগ্রেসে

rahulsoniaনয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলায় নিম্ন আদালতে হাজিরা দিতে হবে না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধীকে| পাতিয়ালা হাউস কোর্টে চলা এই মামলায় এর আগে একবার হাজিরা দিয়েছেন এঁরা| তবে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সোনিয়া ও রাহুলের উপস্থিতির ফলে বিচারে সুবিধার থেকে অসুবিধা হওয়ার সম্ভাবনাই বেশি| তাই আপাতত আপাতত তাঁদের আদালতে উপস্থিত না হলেও চলে| তবে বিচারের জন্য দরকার মনে করলে যে কোনও সময়েই আদালত এঁদের দুজনকেই ডেকে পাঠাতে পারে|
সেই সঙ্গে সর্বোচ্চ আদালত এও জানিয়ে দিল, এই মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশ ও বর্তমানে চলা বিচার প্রক্রিয়ায় মাথা গলাবে না দেশের শীর্ষ আদালত| আগামী ২০ ফেব্রুয়ারি আবার আদালতের সামনে হাজির হওয়ার কথা সোনিয়া-রাহুলের| তাঁর ঠিক সপ্তাহ খানেক আগেই এই সিদ্ধান্ত অনেকটা স্বস্তি দিল কংগ্রেসকে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top