News Flash

Image

ডিমসাগর এলাকায় ধৃত এক চোর

Thiefনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা শহর এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে৷ পুলিশের সঙ্গে লোকচুরি খেলে এসব চোরেরা বিভিন্ন স্থানে চুরির ঘটনা সংগঠিত করে চলেছে৷ গতকাল রাতে পশ্চিম থানাধীন ডিম সাগর এলাকায় সন্দেহভাজন এক চোরকে পাকড়াও করে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী৷ রক্তাক্ত অবস্থায় তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা যায়, ডিম সাগর এলাকার একটি বাড়িতে গতকাল রাতে কালীপূজো ছিল৷ অন্যান্যদের মধ্যেই  আটক ওই যুবকও কালীপুজোর প্রসাদ খায়৷ লক্ষণীয় বিষয় হল কালীপুজোর  প্রসাদ খেয়ে সে নিচের তালা থেকে বাড়ির তিনতালায় উঠে যায়৷ তখনই সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়৷ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন কিছু গয়না সহ অন্যান্য জিনিসপত্র মিলেছে৷ তখনই তাকে গণধোলাই দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top