নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ আগরতলা শহর এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে৷ পুলিশের সঙ্গে লোকচুরি খেলে এসব চোরেরা বিভিন্ন স্থানে চুরির ঘটনা সংগঠিত করে চলেছে৷ গতকাল রাতে পশ্চিম থানাধীন ডিম সাগর এলাকায় সন্দেহভাজন এক চোরকে পাকড়াও করে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী৷ রক্তাক্ত অবস্থায় তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জানা যায়, ডিম সাগর এলাকার একটি বাড়িতে গতকাল রাতে কালীপূজো ছিল৷ অন্যান্যদের মধ্যেই আটক ওই যুবকও কালীপুজোর প্রসাদ খায়৷ লক্ষণীয় বিষয় হল কালীপুজোর প্রসাদ খেয়ে সে নিচের তালা থেকে বাড়ির তিনতালায় উঠে যায়৷ তখনই সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়৷ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন কিছু গয়না সহ অন্যান্য জিনিসপত্র মিলেছে৷ তখনই তাকে গণধোলাই দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
ডিমসাগর এলাকায় ধৃত এক চোর
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















