News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয় অধিকর্তাকে ডেপুটেশন এসএফআই’র
Image

বিদ্যালয় অধিকর্তাকে ডেপুটেশন এসএফআই’র

SFI TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ এসএফআই এবং টিএসইউ’র পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই নিয়ে উদ্ভুত সমস্যার বিহিত করার দাবিতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে৷ সংগঠনের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে  সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন৷ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারণ দেব৷ তারা জানান, নবম ও দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বই বদল করে এবছর থেকে নতুন বই চালু করা হয়েছে৷ কিন্তু বইয়ের দোকানগুলিতে এসব পাঠ্য বই নোটবই ছাড়া পাওয়া যাচ্ছে না৷ আট টাকা মূল্যের পাঠ্যবইয়ের সঙ্গে ৩৯২ টাকার নোটবই চাপিয়ে দেওয়া হচ্ছে৷ নোটবই ছাড়া পাঠ্যবই দেওয়া হচ্ছে না৷ অনেকের পক্ষেই নোটবই কেনা সম্ভব নয়৷ এনিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top