নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ এসএফআই এবং টিএসইউ’র পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই নিয়ে উদ্ভুত সমস্যার বিহিত করার দাবিতে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে৷ সংগঠনের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন৷ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারণ দেব৷ তারা জানান, নবম ও দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বই বদল করে এবছর থেকে নতুন বই চালু করা হয়েছে৷ কিন্তু বইয়ের দোকানগুলিতে এসব পাঠ্য বই নোটবই ছাড়া পাওয়া যাচ্ছে না৷ আট টাকা মূল্যের পাঠ্যবইয়ের সঙ্গে ৩৯২ টাকার নোটবই চাপিয়ে দেওয়া হচ্ছে৷ নোটবই ছাড়া পাঠ্যবই দেওয়া হচ্ছে না৷ অনেকের পক্ষেই নোটবই কেনা সম্ভব নয়৷ এনিয়ে জটিলতা দেখা দিয়েছে৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানানো হয়েছে৷
বিদ্যালয় অধিকর্তাকে ডেপুটেশন এসএফআই’র
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















