News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক স্বল্পতা ঃ সুকলে তালা দিল ছাত্রছাত্রীরা
Image

শিক্ষক স্বল্পতা ঃ সুকলে তালা দিল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সোনামুড়া গ্রাম নিম্নবুনিয়াদী  বিদ্যালয়ে শিক্ষক সংকটে পঠনপাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী সংখ্যা দেড় শতাধিক৷ শিক্ষক রয়েছেন মাত্র একজন৷ এই বিদ্যালয়ে সরকারি হিসেব অনুযায়ী তিনজন শিক্ষক থাকলেও দুজনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে৷ একজন মাত্র শিক্ষক সুকলে রয়েছেন৷ তার একার পক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালানো অসম্ভব হয়ে পড়েছে৷ স্বাভাবিক কারণেই বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে৷ সে কারণেই শনিবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রী ও স্থানীয় অভিভাবকরা৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়ার ডিসিএম সহ পদস্থ আধিকারিকরা ছুটে আসেন৷ অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূর করে শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি৷ এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সুকলের তালা খুলে দেওয়া হয়৷ দাবি  পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top