নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি৷৷ সোনামুড়া গ্রাম নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে শিক্ষক সংকটে পঠনপাঠন লাটে উঠেছে৷ বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী সংখ্যা দেড় শতাধিক৷ শিক্ষক রয়েছেন মাত্র একজন৷ এই বিদ্যালয়ে সরকারি হিসেব অনুযায়ী তিনজন শিক্ষক থাকলেও দুজনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছে৷ একজন মাত্র শিক্ষক সুকলে রয়েছেন৷ তার একার পক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস চালানো অসম্ভব হয়ে পড়েছে৷ স্বাভাবিক কারণেই বিদ্যালয়ের পঠন পাঠন লাটে উঠেছে৷ সে কারণেই শনিবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রছাত্রী ও স্থানীয় অভিভাবকরা৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়ার ডিসিএম সহ পদস্থ আধিকারিকরা ছুটে আসেন৷ অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূর করে শিক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তিনি৷ এই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই সুকলের তালা খুলে দেওয়া হয়৷ দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷
শিক্ষক স্বল্পতা ঃ সুকলে তালা দিল ছাত্রছাত্রীরা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















