News Flash

  • Home
  • Uncategorized
  • পুরুষদের মতো, মহিলাদেরও মন্দিরে ঢোকার অধিকার রয়েছে, মন্তব্য শ্রী শ্রী রবিশঙ্করের
Image

পুরুষদের মতো, মহিলাদেরও মন্দিরে ঢোকার অধিকার রয়েছে, মন্তব্য শ্রী শ্রী রবিশঙ্করের

raviমুম্বই, ৩০ জানুয়ারি (হি.স.): পুরুষেরা যদি মন্দিরে ঢুকতে পারে, তাহলে মহিলারাও ঢুকতে পারবে| মহারাষ্ট্রের শনি মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনই মন্তব্য করলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর| এখানেই থামেননি তিনি| মহিলাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পদ্মবিভূষণ মনোনীত এই আধ্যাত্মিক গুরু তাঁর পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছেন|
মহারাষ্ট্রের শনি মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে| যদিও মন্দিরের পণ্ডিতদের মত অনেক রাজনীতিবিদও মহিলাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাকেই সমর্থন জানিয়েছেন| এই পরিস্থিতিতে মহিলাদের পাশে দাঁড়ালেন আর্ট অফ লিভিং ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর| মহিলা পুণ্যার্থীদের বৈষম্যের ব্যাপারে হিন্দু শাস্ত্রে কোনও অনুমোদন নেই বলেও জানান তিনি| শনিবার আধ্যাত্মিক গুরু জানান, `মহিলাদের মন্দিরে প্রবেশের ব্যাপারে ন্যায়বিচার পাওয়া উচিত, কেননা আমাদের শাস্ত্রে কোনও লিঙ্গ বৈষম্যের অনুমোদন নেই| যদি পুরুষেরা ঢুকতে পারে, তাহলে মহিলারাও পারবে|’ তবে মন্দির ভেদে যে বিভিন্ন নিয়ম রয়েছে, সে প্রসঙ্গ তুলে শ্রী রবি শঙ্কর জানান, `বিভিন্ন মন্দিরের বিভিন্ন নিয়ম থাকতে পারে| কিন্তু যদি পুরুষেরা প্রার্থনার জন্য কোনও জায়গায় ঢুকতে পারে, তাহলে মহিলারাও পারবে| কোনও লিঙ্গভেদের অনুমোদন নেই|’
শাস্ত্রীয় অনুমোদন জানানোর পাশাপাশি শনি শিংনাপুর মন্দিরের সমস্যার সমাধানে দুটি প্রস্তাবও দিয়েছেন শ্রী শ্রী রবি শঙ্কর| তাঁর মতে, দুটি উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে| প্রথমত, কাশী বিশ্বনাথ মন্দিরের মত এই মন্দিরেও মহিলা-পুরুষ নির্বিশেষে সকলকে ঢোকার অনুমতি দেওয়া হোক| নয়তো, ত্রিমুলা মন্দিরের মত পুরুষ-মহিলা সকলের ক্ষেত্রেও মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক| এই বিষয়ে মহারাষ্ট্রের শীর্ষস্তরীয় প্রশাসনিক নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছেন শ্রী শ্রী রবি শঙ্কর| তাঁর প্রস্তাব মতো মন্দিরের সমস্যা সমাধানে শীঘ্রই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে মহারাষ্ট্র সরকার|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top