মুম্বই, ৩০ জানুয়ারি (হি.স.): পুরুষেরা যদি মন্দিরে ঢুকতে পারে, তাহলে মহিলারাও ঢুকতে পারবে| মহারাষ্ট্রের শনি মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে এমনই মন্তব্য করলেন আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্কর| এখানেই থামেননি তিনি| মহিলাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পদ্মবিভূষণ মনোনীত এই আধ্যাত্মিক গুরু তাঁর পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছেন|
মহারাষ্ট্রের শনি মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে| যদিও মন্দিরের পণ্ডিতদের মত অনেক রাজনীতিবিদও মহিলাদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞাকেই সমর্থন জানিয়েছেন| এই পরিস্থিতিতে মহিলাদের পাশে দাঁড়ালেন আর্ট অফ লিভিং ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর| মহিলা পুণ্যার্থীদের বৈষম্যের ব্যাপারে হিন্দু শাস্ত্রে কোনও অনুমোদন নেই বলেও জানান তিনি| শনিবার আধ্যাত্মিক গুরু জানান, `মহিলাদের মন্দিরে প্রবেশের ব্যাপারে ন্যায়বিচার পাওয়া উচিত, কেননা আমাদের শাস্ত্রে কোনও লিঙ্গ বৈষম্যের অনুমোদন নেই| যদি পুরুষেরা ঢুকতে পারে, তাহলে মহিলারাও পারবে|’ তবে মন্দির ভেদে যে বিভিন্ন নিয়ম রয়েছে, সে প্রসঙ্গ তুলে শ্রী রবি শঙ্কর জানান, `বিভিন্ন মন্দিরের বিভিন্ন নিয়ম থাকতে পারে| কিন্তু যদি পুরুষেরা প্রার্থনার জন্য কোনও জায়গায় ঢুকতে পারে, তাহলে মহিলারাও পারবে| কোনও লিঙ্গভেদের অনুমোদন নেই|’
শাস্ত্রীয় অনুমোদন জানানোর পাশাপাশি শনি শিংনাপুর মন্দিরের সমস্যার সমাধানে দুটি প্রস্তাবও দিয়েছেন শ্রী শ্রী রবি শঙ্কর| তাঁর মতে, দুটি উপায়ে এই সমস্যার সমাধান হতে পারে| প্রথমত, কাশী বিশ্বনাথ মন্দিরের মত এই মন্দিরেও মহিলা-পুরুষ নির্বিশেষে সকলকে ঢোকার অনুমতি দেওয়া হোক| নয়তো, ত্রিমুলা মন্দিরের মত পুরুষ-মহিলা সকলের ক্ষেত্রেও মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হোক| এই বিষয়ে মহারাষ্ট্রের শীর্ষস্তরীয় প্রশাসনিক নেতৃবৃন্দের সঙ্গেও কথা বলেছেন শ্রী শ্রী রবি শঙ্কর| তাঁর প্রস্তাব মতো মন্দিরের সমস্যা সমাধানে শীঘ্রই মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে মহারাষ্ট্র সরকার|
পুরুষদের মতো, মহিলাদেরও মন্দিরে ঢোকার অধিকার রয়েছে, মন্তব্য শ্রী শ্রী রবিশঙ্করের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















