News Flash

Image

হরফ যন্ত্রণা

alphabetsমহা ধুমধামে রাজ্য সরকার ককবরক দিবস পালন করিয়াছে৷ প্রতিবছরই ১৯ জানুয়ারী দিনটি ককবরক দিবস হিসাবে পালিত হয়৷ ১৯৭৯ সালে এই দিনটিতেই ককবরক ভাষাকে সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়াছে বামফ্রন্ট সরকার৷ এই স্বীকৃতির দিনকেই ককবরক দিবস হিসাবে সরকারী উদ্যোগে পালিত হয়৷ রাজ্য সরকারের উপজাতি গবেষণা, সংসৃকতি কেন্দ্র ও ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে সেমিনার, কবি সম্মেলন ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এদিন৷ এই উপলক্ষে রাজধানী শহরে শোভাযাত্রাও হয়৷ এডিসির সদর দপ্তর খুমুলুঙে এবং রাজ্যের বিভিন্ন স্থানে ককবরক দিবস পালিত হয়৷ ককবরক ভাষায় লেখকদের সম্মানীত করা হয়৷ সোজা কথায়, এই দিনটি উদ্যাপনের ক্ষেত্রে সরকারী উদ্যোগই মুখ্য৷ সাধারণ মানুষের মধ্যে এই দিনটি সম্পর্কে তেমন আগ্রহ বা উৎসাহ নাই৷
ককবরক এরাজ্যের উপজাতিদের ভাষা৷ এই ভাষার স্বীকৃতির ৩৮ তম বছরেও একটি সর্বজন গ্রাহ্য হরফ ঠিক করা গেল না৷ এই গুরুত্বপূর্ণ বিষয়ে উপজাতি অংশের মানুষই হরফ সম্পর্কে বড়বেশী অসহায় অবস্থায় আছে৷ সিপিএম বা বামফ্রন্ট এবং বাম সরকার ককবরকের জন্য বাংলা হরফই পছন্দ করিয়াছেন৷ রাজ্যে উপজাতিদের অবিসংবাদিত নেতা দশরথ দেবও বাংলা হরফের পক্ষেই সওয়াল করিয়াছেন৷ কিন্তু, অতি উপজাতি দরদী বলিয়া পরিচিত কিছু উপজাতি অংশের মানুষ ককবরকে রোমান হরফের দাবীতে অনঢ় আছেন৷ এই হরফ বিতর্কের কারণে ককবরক ভাষা অন্যান্য আঞ্চলিক ভাষার মতো স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করিতে পারিতেছেন না৷ এখনও যদি একটি সর্বজন গ্রাহ্য হরফ পাওয়া না যায় তাহা হইলে এই ভাষার কপালে দুর্ভোগ যে আছে সে বিষয়ে সন্দেহ নাই৷ এখনও সময় আছে, ককবরক ভাষার হরফ বিতর্কের অবসান হউক৷ একটা হরফকে তো মানিয়া নিতেই হইবে৷ এক্ষেত্রে নানা কূটচাল সর্বনাশের পথকে প্রশস্ত করিতেছে৷ ত্রিপুরার অধিকাংশ মানুষই বাংলা বুঝেন৷ উপজাতিদের বড় অংশ যেভাবে বাংলাকে বুঝেন, সেই কারণে ককবরকে বাংলা হরফই তো অনেক বেশী গ্রহণযোগ্য হইবার কথা৷ ভাষার হরফ নিয়া দীর্ঘ রাজনীতি আমাদেরকে অপরাধ বোধে আচ্ছন্ন করিতে পারে৷ কারণ, এই বিতর্কই ককবরক ভাষাকে সাবলীল ও সমৃদ্ধির পথে কাঁটা হইয়া আছে৷ ভাষাকে সাবলীল ও শক্তিশালী করিতে হইলে এই মুহুর্তে হরফ বিতর্কের অবসান ঘটাইতে হইবে৷ প্রতিবছর লোক ককবরক দিবসের ভাষণ শিল্প কি কাজে আসে? এই ভাষার স্বীকৃতির চাইতে বড় কথা হইল সমৃদ্ধ ভাষা হিসাবে গড়িয়া তোলা৷ তখনই এই ককবরক দিবস পালনের সার্থকতা খঁুজিয়া পাওয়া যাইবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top