News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু -কাশ্মীরের শাসনভার গ্রহণ করলেন রাজ্যপাল এনএন ভোহরা
Image

জম্মু -কাশ্মীরের শাসনভার গ্রহণ করলেন রাজ্যপাল এনএন ভোহরা

N N Bohraশ্রীনগর, ১০ জানুয়ারি (হি. স.) : জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃতু্যর পর রাজ্যশাসনের ভার নিলেন রাজ্যপাল এনএন ভোহরা| নয়া সরকার গঠনের আগে আপাতত রাজ্যের শাসনের ভার তাঁর হাতেই| কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র স্বয়ং একথা ঘোষণা করেছেন| জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসনে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও|
প্রসঙ্গত, নিউমোনিয়া ও অন্য গুরুতর সংক্রমণে ৭৯ বছর বয়সে মৃতু্য হয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের| তাঁর মৃতু্যর পর তাঁর মেয়েকে ওই পদে নির্বাচনের প্রস্তাব ওঠে| মুফতির মেয়েকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগে সায় দিয়েছে বিজেপি এবং পিডিপি উভয় দলই| বিজেপির রাজ্য সভাপতি সত পাল শর্মা জানিয়েছেন, এব্যাপারে তাঁদের কোনও আপত্তি নেই| তিনি জানিয়েছেন, সরকার গঠন নিয়ে রাজ্যপালের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি| তবে সঈদের অন্তিম পারলৌকিক কাজ শেষ হওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা| তিনি বলেন, বিজেপি-পিডিপির একমত হওয়ার বিষয়টি একটি ঐতিহাসিক ঘটনা| আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই| মুফতির দেখানো পথেই চলার কথা বলেন তিনি| সিনিয়র পিডিপি নেতা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী নঈম আখতারও জানিয়েছেন, যথা সময়ে নতুন সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top