শ্রীনগর, ১০ জানুয়ারি (হি. স.) : জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃতু্যর পর রাজ্যশাসনের ভার নিলেন রাজ্যপাল এনএন ভোহরা| নয়া সরকার গঠনের আগে আপাতত রাজ্যের শাসনের ভার তাঁর হাতেই| কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র স্বয়ং একথা ঘোষণা করেছেন| জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসনে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও|
প্রসঙ্গত, নিউমোনিয়া ও অন্য গুরুতর সংক্রমণে ৭৯ বছর বয়সে মৃতু্য হয় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের| তাঁর মৃতু্যর পর তাঁর মেয়েকে ওই পদে নির্বাচনের প্রস্তাব ওঠে| মুফতির মেয়েকে মুখ্যমন্ত্রী পদে নিয়োগে সায় দিয়েছে বিজেপি এবং পিডিপি উভয় দলই| বিজেপির রাজ্য সভাপতি সত পাল শর্মা জানিয়েছেন, এব্যাপারে তাঁদের কোনও আপত্তি নেই| তিনি জানিয়েছেন, সরকার গঠন নিয়ে রাজ্যপালের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি| তবে সঈদের অন্তিম পারলৌকিক কাজ শেষ হওয়ার পরই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা| তিনি বলেন, বিজেপি-পিডিপির একমত হওয়ার বিষয়টি একটি ঐতিহাসিক ঘটনা| আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই| মুফতির দেখানো পথেই চলার কথা বলেন তিনি| সিনিয়র পিডিপি নেতা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী নঈম আখতারও জানিয়েছেন, যথা সময়ে নতুন সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে|
জম্মু -কাশ্মীরের শাসনভার গ্রহণ করলেন রাজ্যপাল এনএন ভোহরা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















