মেরঠ, ৭ জানুয়ারি (হি.স.): বিশ্বের অন্য কোথাও নয়, ভারতেই নিরাপদ মুসলিমরা| এমনই দাবি করেছেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ| তঁার মতে, বিশ্বের কোথাও যদি মুসলিমরা নিরাপদ থাকেন, তাহলে সেদেশ হল ভারতবর্ষ| বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মেরঠে গিয়েছিলেন সাক্ষী মহারাজ| সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বারা চালু করা বিভিন্ন প্রকল্প থেকে কেউ যদি সবচেয়ে বেশি উপকৃত হন, তাহলে তা মুসলিম ধর্মের মানুষরাই হয়েছেন| কিন্তু বিরোধী দলগুলি মোদীর উন্নয়নমূলক প্রকল্পকে ভয় পেয়ে গিয়েছে|
এরপরই মুলায়ম, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে একযোগে আক্রমণ করেন সাক্ষী মহারাজ| তাঁর দাবি, দেশের জন্য এখন বড় বিপদ মুলায়ম সিং যাদব, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীবালের মতো নেতা-নেত্রীরা| তাঁর মতে, এই সমস্ত নেতারা সববিষয় প্রতিক্রিয়া দেন, সমালোচনা করেন| ভারত-পাক সীমান্ত সমস্যা নিয়ে যদি মোদী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কথা বলেন, তাহলে তাতেও তাঁদের আপত্তি| আবার কথা না বললেও আপত্তি|
এদিন অসহিষ্ণুতা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি| বলেন, বিহার নির্বাচনের পর নিন্দুকেরা আর এবিষয় মুখ খুলছেন না| তাঁর দাবি, অযোধ্যাতেও রাম মন্দির নির্মাণের সমর্থনে একলক্ষ মুসলিম লিখিত সম্মতি দিয়েছেন| যদি দেশের সব ধর্মের মানুষই চায় রাম মন্দির তৈরি হোক, তাহলে বিতর্ক কোথায়?
মুসলিমরা ভারতেই নিরাপদ, দাবি সাক্ষী মহারাজের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















