News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলিমরা ভারতেই নিরাপদ, দাবি সাক্ষী মহারাজের
Image

মুসলিমরা ভারতেই নিরাপদ, দাবি সাক্ষী মহারাজের

sakshi maharajমেরঠ, ৭ জানুয়ারি (হি.স.): বিশ্বের অন্য কোথাও নয়, ভারতেই নিরাপদ মুসলিমরা| এমনই দাবি করেছেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ| তঁার মতে, বিশ্বের কোথাও যদি মুসলিমরা নিরাপদ থাকেন, তাহলে সেদেশ হল ভারতবর্ষ| বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে মেরঠে গিয়েছিলেন সাক্ষী মহারাজ| সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বারা চালু করা বিভিন্ন প্রকল্প থেকে কেউ যদি সবচেয়ে বেশি উপকৃত হন, তাহলে তা মুসলিম ধর্মের মানুষরাই হয়েছেন| কিন্তু বিরোধী দলগুলি মোদীর উন্নয়নমূলক প্রকল্পকে ভয় পেয়ে গিয়েছে|
এরপরই মুলায়ম, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে একযোগে আক্রমণ করেন সাক্ষী মহারাজ| তাঁর দাবি, দেশের জন্য এখন বড় বিপদ মুলায়ম সিং যাদব, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীবালের মতো নেতা-নেত্রীরা| তাঁর মতে, এই সমস্ত নেতারা সববিষয় প্রতিক্রিয়া দেন, সমালোচনা করেন| ভারত-পাক সীমান্ত সমস্যা নিয়ে যদি মোদী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কথা বলেন, তাহলে তাতেও তাঁদের আপত্তি| আবার কথা না বললেও আপত্তি|
এদিন অসহিষ্ণুতা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি| বলেন, বিহার নির্বাচনের পর নিন্দুকেরা আর এবিষয় মুখ খুলছেন না| তাঁর দাবি, অযোধ্যাতেও রাম মন্দির নির্মাণের সমর্থনে একলক্ষ মুসলিম লিখিত সম্মতি দিয়েছেন| যদি দেশের সব ধর্মের মানুষই চায় রাম মন্দির তৈরি হোক, তাহলে বিতর্ক কোথায়?

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top