News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ, দুর্ভোগ
Image

দূর্ঘটনায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ, দুর্ভোগ

BUS ACCIDENTনিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৩১ ডিসেম্বর৷৷ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আসাম আগরতলা জাতীয় সড়ক বনধ৷ শিহরণকারি সড়ক দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে আসামের করিমগঞ্জ জেলার রাধা পেয়ারী এলাকাতে৷ টি আর ০২ডি/১৫৯৪ নম্বরের একটি ওয়েল টেঙ্কার গাড়ী নিয়ন্ত্রণ হাড়িয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশের একটি দোকান ঘরে ডুকে যায়৷ তখন রাত প্রায় ১১টা৷ দোকান ঘরে শুয়ে থাকা দোকান মালিক রাজেশ পাল (৫০) নামের ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু ঘটে৷ এই দূর্ঘটনায় অজয় পাল (৩৫) নামের অপর এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ বর্তমানে আহত অজয় করিমগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধিন৷ এই শিহরনকারি পথ দূর্ঘটনাটি সংঘটিত হওয়ার পর স্থানীয় রাধা পেয়ারীর জনগন গতকাল রাত ১১টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেন৷ ক্রমশ পথ দূর্ঘটনার চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থালে করিমগঞ্জ  জেলা আধিকারিক ও করিমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও আসাম আগরতলা জাতীয় সড়ক স্থলতে ব্যর্থ হন৷ অপরদিকে টেঙ্কার গাড়ীটির চালক দূর্ঘটনা সংগটিত করে ঘটনাস্থল থেএক পালিয়েছে৷ তবে করিমগঞ্জ পুলিশ সূত্রে খবর ঐ ওয়েল টেঙ্কারটি ত্রিপুরার উত্তরজেলার এবং চালকও উত্তর জেলার বাসিন্ধা৷ বর্তমানে দূর্ঘটনাগ্রস্থ টেঙ্কারটি করিমগঞ্জ থানাতে রয়েছে৷ এদিকে বুধবার রাত ১১টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়াতে যাত্রীবাহী লড়ি ও পন্যবাহী হাজারো লড়ি আসাম ও ত্রিপুরা রাজ্যে আটকা পড়ে৷ চরম দূভোর্গ পুহাতে হয় পথ যাত্রী ওচালকদের৷ অবশেষে করিমগঞ্জ জেলা প্রশাসনের তৎপরতা ও আশ্বাসে আজ সন্ধ্যা ৫৩০ মিনিট স্থানীয় জনগন ও পথ অবরোধ পত্যাহার করলে রাজ্যে ও বহিরাজ্য আসামের মধ্যে থান চলাচল স্বাভাবিক হয়৷ তবে ত্রিপুরা পুলিশের কোন অধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি৷ রাজ্যবাসীর অভিযোগ যেহেতু ত্রিপুরার যোগাযোগের একমাত্র ভরসা ৪৪নং জাতীয় সড়ক৷ আর এই সড়ক বুধবার রাত ও বৃহস্পতিবার দিন বন্ধ থাকার পরও কেন শিতঘুমে ছিল ত্রিপুরার পুলিশ প্রশাসন প্রশ্ণ উঠছে৷

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top