News Flash

  • Home
  • বিনোদন
  • সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে চারটি থানায় অভিযোগ, তদন্তে এসিপি মিলিন্দ খেতাল
Image

সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে চারটি থানায় অভিযোগ, তদন্তে এসিপি মিলিন্দ খেতাল

মুম্বই, ২৮ অক্টোবর (হি.স) : আরব সাগরে ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মুম্বইয়ের চারটি থানায় অভিযোগ রয়েছে। এবার এই সব অভিযোগের তদন্ত শুরু করলেন এসিপি মিলিন্দ খেতাল। পার্টিতে হানা দিয়ে এনসিবির হাতে গ্রেফতার হন আরিয়ান খান-সহ তাঁর তিন বন্ধুকে। আর এই গোটা অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়। তবে, বিগত কিছুদিন ধরেই এই মাদক কাণ্ডের মতই চর্চা হচ্ছে সমীর ওয়াংখেড়কে নিয়ে। কারণ ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে মুম্বইয়ের চারটি থানায় ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবার এই সব অভিযোগের তদন্ত শুরু করলেন এসিপি মিলিন্দ খেতাল। যদিও এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং জানিয়েছেন, এখনই সমীর ওয়াংখেড়কে তদন্তভার থেকে সরানো হচ্ছে না। ফলে, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আরিয়ান কাণ্ডের তদন্তে আগের মতোই বহাল থাকবেন সমীর ওয়াংখেড়ে।

Releated Posts

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026

আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর কথা বললেন অমিতাভ, স্মৃতিচারণ পুরনো দিনের

মুম্বই, ৮ জুন (আইএএনএস): প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগে প্রজন্মের পর প্রজন্ম কীভাবে ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে,…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top