News Flash

  • Home
  • বিদেশ
  • কুল্লুর মালানা গ্রামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২-১৫টি বাড়ি
Image

কুল্লুর মালানা গ্রামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২-১৫টি বাড়ি

কুল্লু, ২৭ অক্টোবর (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলার মালানা গ্রামে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল কমপক্ষে ১২-১৫টি বাড়ি। গৃহহীন হয়ে পড়ল অনেক পরিবার। আগুনে আহত হয়েছেন একজন। বুধবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ মালানা গ্রামে অবস্থিত একাধিক বাড়িতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ১২-১৫টি বাড়িতে। আগুনের লেলিহান শিখায় কাঠের তৈরি বাড়িগুলি পুড়ে গিয়েছে। বুধবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রশাসন সূত্রের খবর, সড়ক যোগাযোগ না থাকার কারণে প্রথমে সমস্যা হয় দমকল কর্মীদের। অগত্যা গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু, আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে গ্রামবাসীদের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়নি। অনেক পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে ১২-১৫টি বাড়ি। কুল্লুর এসডিএম বিকাশ শুক্লা জানিয়েছেন, কমপক্ষে ১২টি বাড়ি পুড়ে গিয়েছে। দমকল ও গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top