News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার
Image

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ২১.৮১৫ কেজি। পুলিশের দাবি, যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

জানা গেছে, আগরতলা রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশি অভিযান চালাচ্ছিল জিআরপিএফের কর্মীরা। সেই সময় দুটি পিঠু ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই যুবককে। সন্দেহ হওয়ায় তাকে আটক করে ব্যাগ দুটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা।
এরপর অয়ন দেববর্মাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে।

পুলিশের দাবি, রেলপথে গাঁজা পাচারের চেষ্টা করা হচ্ছিল। সময়মতো অভিযান চালিয়ে সেই চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। রেলপথে মাদক পাচার রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top