News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন
Image

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’ প্রক্রিয়া শুরু করা হয়, সেই দাবিতে আজ রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রতিনিধি দল। রাজ্যসভার সংসদ রাজীব ভট্টাচার্য এবং বিপিন দেববর্মার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি কমিশনের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত নির্দেশিকা অনুযায়ী আগামী ৫ই সেপ্টেম্বর থেকে রাজ্যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি চালু হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে স্টেট ইলেকশন কমিশন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের দিনক্ষণ ও প্রস্তুতি ঘোষণা করেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় বিএলও এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনী প্রচার ও আনুষঙ্গিক কাজের সাথে যুক্ত থাকবেন। মাঠ পর্যায়ে বিএলও-রা সরাসরি প্রশাসনিক নির্বাচনের দায়িত্ব পালন করবেন। এই অবস্থায় একই সাথে ভোটার তালিকার বিশেষ প্রক্রিয়ার কাজ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

দলীয় প্রার্থীদের প্রচার ও নির্বাচনী প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে, এই প্রক্রিয়াটিকে কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। প্রতিনিধি দলের আবেদনের পর কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রেল ও জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি মেনে নেওয়া যায় না: সুদীপ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দাবি আদায়ে বারবার রেললাইন কিংবা জাতীয় সড়ক অবরোধের সংস্কৃতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসমর্পণকারী…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

দাবি পূরণ না হলে অস্ত্র ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি, ৭২ ঘণ্টার বনধে উত্তপ্ত ত্রিপুরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের আন্দোলন শনিবার আরও তীব্র আকার নিল। বড়মুড়া এলাকায় জাতীয়…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

Leave a Reply

Scroll to Top