News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত
Image

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ, মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র, বিজেপি রাজ্য প্রভারি ড. রাজদ্বীপ রায় প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।

এছাড়াও এদিনের বৈঠকে মন্ত্রী, বিধায়ক ছাড়াও প্রদেশের সাংগঠনিক নেতৃত্ব, বিভিন্ন মোর্চার সভাপতি ও প্রভারী, বিভিন্ন জেলার সভাপতি, জেলা প্রভারী ও সহ-প্রভারী এবং মণ্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। আগামী দিনে দলের সাংগঠনিক কর্মসূচি, তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক জোট। বৈঠক সম্পর্কে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট না হলেও বিজেপির কোনও সমস্যা নেই। দল একাই নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে জোটের বিষয়টি চূড়ান্ত করা হবে। অর্থাৎ, জোটের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও প্রয়োজনে এককভাবে নির্বাচনী ময়দানে নামার প্রস্তুতি বিজেপির রয়েছে—এমনই বার্তা দিয়েছেন প্রদেশ সভাপতি।

এদিকে, এদিনের বিশেষ সাংগঠনিক বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, আগামী দিনের কর্মসূচি এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে নেতৃত্বের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠককে ভিলেজ কাউন্সিল নির্বাচন এবং আগামী দিনের সাংগঠনিক কৌশলের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

Leave a Reply

Scroll to Top