News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্ঘটনা রুখতে উদয়পুরে কড়া ট্রাফিক নজরদারি, জরিমানা ২ অভিভাবককে
Image

দুর্ঘটনা রুখতে উদয়পুরে কড়া ট্রাফিক নজরদারি, জরিমানা ২ অভিভাবককে

আগরতলা, ২ সেপ্টেম্বর: মন্দিরনগরী উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক দপ্তর। দুর্ঘটনা রোধে যানবাহন নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গোমতী জেলার নতুন পুলিশ সুপার অনির্বাণ দাস দায়িত্ব নেওয়ার পর দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক দপ্তরকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ট্রাফিক দপ্তর। বাইক, স্কুটি ও অন্যান্য যানবাহনের কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি চালকের হেলমেট রয়েছে কিনা, ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উদয়পুর ট্রাফিকের ডিএসপি তরুণ দাশ জানান, নাবালকদের হাতে বাইকের চাবি তুলে দেওয়ার অভিযোগে ইতিমধ্যে দুইজন অভিভাবকের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে, ভবিষ্যতে নাবালকদের হাতে বাইকের চাবি তুলে দিলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও ট্রাফিক দপ্তরের এই তৎপরতার মূল লক্ষ্য হল নাবালকদের যানবাহন চালানো বন্ধ করা এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা। আগামী দিনেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে ট্রাফিক দপ্তর সূত্রে জানা গেছে।

Releated Posts

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ২ সেপ্টেম্বর: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জিআরপিএফ। ঘটনায় অয়ন দেববর্মা (২১) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

জিবি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে পরিবারের ক্ষোভ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

আগরতলা, ২ সেপ্টেম্বর: গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মন্টি…

ByByReshmi Debnath Sep 2, 2026

খোয়াইয়ের পূর্বগণকিতে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ষাটোর্ধ্ব ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: খোয়াইয়ের পূর্বগণকি এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলেন সমরজিৎ বসু ওরফে মানিক বসু (৬৫) নামে…

ByByReshmi Debnath Sep 2, 2026

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

Leave a Reply

Scroll to Top