News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব
Image

আগরতলায় ৩ ও ৪ সেপ্টেম্বর ইসকনের জন্মাষ্টমী মহোৎসব

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করতে চলেছে ইসকন আগরতলা। পূর্বাশা প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এই উৎসব। পাশাপাশি ৫ সেপ্টেম্বর ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথিও বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

জানা গেছে, ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। শহরের বিভিন্ন প্রান্তে নগর সংকীর্তনের পাশাপাশি অভিষেকের জল সংগ্রহসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালিত হবে। সন্ধ্যায় থাকবে আরতি ও অধিবাস অনুষ্ঠান।

৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিনের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও মন্ত্রী টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী, রাজীব ভট্টাচার্য, সভাধিপতি বিশ্বজিৎ শীল, আগরতলা পুর নিগমের মেয়র এবং সাংসদ বিপ্লব কুমার দেব-সহ বিশিষ্ট অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিজেপির রাজ্য সভাপতি রাজীব দেবরায়কেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে শিশু ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিতর্ক, ফ্যান্সি ড্রেস, গীতা শ্লোক পাঠ, ছবি আঁকা-সহ বিভিন্ন প্রতিযোগিতা। প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। বিজয়ীদের জন্য পুরস্কারেরও ব্যবস্থা থাকবে।

উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে ইসকনের গৌর-নিতাই ব্যান্ডের কীর্তন পরিবেশনেরও ব্যবস্থা রয়েছে। ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচিতে কীর্তন পরিবেশন করবেন শিল্পীরা।

ইসকনের প্রতিনিধিরা জানান, ত্রিপুরার পাশাপাশি বিশ্বের প্রায় ১৪০টি দেশেই জন্মাষ্টমী মহোৎসব পালিত হচ্ছে। আগরতলার অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি সচেতনতা তৈরি করা। একইসঙ্গে শ্রীকৃষ্ণের কাছে ত্রিপুরায় শান্তি, সৌহার্দ্য ও মঙ্গল কামনা করা হবে।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর শ্রীল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিশেষ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসকনের পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

Leave a Reply

Scroll to Top