News Flash

Image

বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর ।। শারদ উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। বিশেষ করে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার এবং নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আসন্ন শারদীয় দুর্গোৎসবে যাতে কোনোভাবেই অশান্তির বাতাবরণ কায়েম না হয় এবং নেশার কবলে পড়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন ইতিমধ্যেই নেশা বিরোধী অভিযান শুরু করেছে।


বৃহস্পতিবার রাতে নেশা বিরোধী অভিযানে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ প্রায় লক্ষাধিক টাকার বিলেতী মদ উদ্ধার করেছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া বাজার সংলগ্ন এলাকা থেকে টিআর০৪সি০৫৫৬ নম্বরের একটি মারুতি ভ্যানে করে অবৈধভাবে মজুত করা বিলেতী মদ নিয়ে গঙ্গানগরের দিকে যাওয়ার পথে স্থানীয় বাজারে গাড়িটিকে ধাওয়া করে আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে কুড়ি প্যাকেটে এবং ছয়টি ব্যাগে অবৈধভাবে মজুত করা বিলেতী মদ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে পুলিশ গাড়িতে থাকা পবিত্র রিয়াংকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ তাকে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই বিলেতী মদ তেলিয়ামুড়া থেকে গঙ্গানগরের দিকে যাচ্ছিল।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top