News Flash

  • Home
  • দিনের খবর
  • রাশিয়ায় দু’টি ট্রেনের সংঘর্ষ, সৌভাগ্যবশত কেউ আহত হননি
Image

রাশিয়ায় দু’টি ট্রেনের সংঘর্ষ, সৌভাগ্যবশত কেউ আহত হননি

মস্কো, ২ অক্টোবর (হি.স.): রাশিয়ার পেনজা অঞ্চলে সংঘর্ষ হল দু’টি ট্রেনের মধ্যে। স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে একটি যাত্রীবাহী ট্রেন ও কার্গো ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এই রেল দুর্ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত হননি। শনিবার সকাল (স্থানীয় সময়) ৫.৪০ মিনিট নাগাদ গোল্টসোভকা স্টেশনের কাছে একটি রেল ক্রসিংয়ে দু’টি ট্রেনের সংঘর্ষ হয়।

যাত্রীবাহী ট্রেনে মোট ৩৩৬ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩৪টি শিশু। যাত্রীবাহী ট্রেনটি এডলেরের ব্ল্যাক সি রিসোর্ট থেকে সার্বিয়ার শহর তোমস্ক অভিমুখে যাচ্ছিল। সংঘর্ষের জেরে যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি ও লোকোমেটিভ লাইনচ্যুত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। তবে কেউ আহত হননি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top