News Flash

  • Home
  • বিদেশ
  • Section 144 Human Rights Violation : ১৪৪ ধারা জারি মানবাধিকার লঙ্ঘন হাইকোর্টের দ্বারস্থ, সরকারকে নোটিশ
Image

Section 144 Human Rights Violation : ১৪৪ ধারা জারি মানবাধিকার লঙ্ঘন হাইকোর্টের দ্বারস্থ, সরকারকে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারির বিরোধিতা করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী তথা মানবাধিকার কর্মী সমরজিৎ ভট্টাচার্য৷ আদালত এই মামলার শুনানি শেষে ত্রিপুরা সরকারকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন ৫ অক্টোবর ধার্য করেছে৷


প্রসঙ্গত, দুগর্োৎসব এবং করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখা ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে গত ২১ সেপ্ঢেম্বর সকাল ৬-টা থেকে ৪ নভেম্বর মধ্যরাত পর্যন্ত পশ্চিম ত্রিপুরার জেলাশাসক পূর্ব ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের এই সিদ্ধান্তকে মানবাধিকার লঙ্ঘন এবং মৌলিক অধিকারে হস্তক্ষেপের অভিযোগ এনে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী তথা মানবাধিকার কর্মী সমরজিৎ ভট্টাচার্য৷


আজ মঙ্গলবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি এবং বিচারপতি এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে৷
এদিন মামলাকারীর পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ সওয়াল করে বলেন, ত্রিপুরা সরকার অযৌক্তিক ও বেআইনিভাবে নাগরিক অধিকারের ওপর নগ্ণ হস্তক্ষেপ করেছে৷ এদিকে, অ্যাডভোকেট জেনারেল মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রবল আপত্তি করেন৷ উভয় পক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ ত্রিপুরা সরকারকে নোটিশ জারি করেছে৷ আগামী ৫ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত৷

Releated Posts

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top