News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক পদ থেকে ইস্তফা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরোর, যোগ দিতে পারেন তৃণমূলে
Image

বিধায়ক পদ থেকে ইস্তফা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরোর, যোগ দিতে পারেন তৃণমূলে

পানাজি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): তাহলে গোয়া কংগ্রেসেও এবার ভাঙন ধরাল তৃণমূল! গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস বিধায়ক লুইজিনহো ফালেইরোর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন লুইজিনহো ফালেইরো। ইস্তফা দেওয়ার পর তিনি জানান, “আমার উপর আস্থা রাখার জন্য নাভেলিমের জনগণকে ধন্যবাদ। ভবিষ্যতেও তাঁদের সমর্থন পাব এই আশাই রাখছি।” লুইজিনহো ফালেইরোর বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির ভারপ্রাপ্ত দীনেশ গুন্ডু রাও।

সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বেশ কিছু বিষয়ে মতানৈক্য ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সেই কারণেই তিনি কংগ্রেস ছাড়তে পারেন বলে জল্পনা চলছিল। এবার হয়তো তিনি দল থেকেও ইস্তফা দিতে পারেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই গোয়া গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও লোকসভার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যরাও গোয়ায় রয়েছেন।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top