News Flash

  • Home
  • বিদেশ
  • অনেকটাই কমে গেল টিকাকরণ, ২৪ ঘন্টায় ভারতে টিকা পেলেন মাত্র ৩৮-লক্ষ প্রাপক
Image

অনেকটাই কমে গেল টিকাকরণ, ২৪ ঘন্টায় ভারতে টিকা পেলেন মাত্র ৩৮-লক্ষ প্রাপক

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.): প্রতি রবিবারের মতো এই রবিবারও ভারতে অনেকটাই কমে গেল করোনাভাইরাসের টিকাকরণ। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৮.১৮-লক্ষের বেশি প্রাপক। এই সংখ্যা যুক্ত হওয়ার পর ৮৬.০১-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড টিকাকরণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, সোমবার সকাল আটটা পর্যন্ত মোট ৮৬,০১,৫৯,০১১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (রবিবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৩৮,১৮,৩৬২ জনকে।

ভারতে ৫৬.৪৪-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সারা দিনে ভারতে ১১,৬৫,০০৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৫৬,৪৪,০৮,২৫১-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১১,৬৫,০০৬ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ০৪১ জন।

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top