News Flash

  • Home
  • Uncategorized
  • Blocked the road again demanding drinking water : পানীয় জলের দাবিতে আবারো পথ অবরোধ করলেন গন্ডাছড়া এলাকার মানুষজন
Image

Blocked the road again demanding drinking water : পানীয় জলের দাবিতে আবারো পথ অবরোধ করলেন গন্ডাছড়া এলাকার মানুষজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। পানীয় জলের দাবিতে আবারো পথ অবরোধ করলেন গন্ডা ছড়া এলাকার মানুষজন। সরমা বাজারে অবরোধ করার ফলে দুর্ভোগে চরম আকার ধারণ করে। পানীয় জলের দাবিতে শনিবার গন্ডাছড়া সরমা বাজারে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। এদিন সকাল থেকে সরমা বাজার সহ আশপাশ নারায়নপুর এবং সরমা এলাকার বাসিন্দারা গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তার সরমা বাজারে রাস্তা অবরোধে বসেন।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকরা সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবরোধকারীরা জানিয়েছেন গত বেশ কিছুদিন যাবৎ এলাকার পানীয় জলের পাম্প মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে । পাম্প মেশিনটি সাড়াই করার জন্য গ্রামবাসীরা দপ্তরের আধিকারিকদের জানানোর পরও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা আজ রাস্তা অবরোধে বসেন। অবরোধকারীরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত পাম্প মেশিনটি সাড়াই করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের রাস্তা অবরোধ চলতেই থাকবে। এদিকে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।অবশেষে প্রশাসনের কর্মকর্তারা পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলেন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলে তারা পথ অবরোধ মুক্ত করেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top