News Flash

  • Home
  • Uncategorized
  • টিকাকরণে বড় পদক্ষেপ ভারতের, মাণ্ডব্যকে ধন্যবাদ হু প্রধানের
Image

টিকাকরণে বড় পদক্ষেপ ভারতের, মাণ্ডব্যকে ধন্যবাদ হু প্রধানের

জেনেভা, ২২ সেপ্টেম্বর (হি.স.): টিকাকরণে নজির গড়েছে ভারত। অনেকটা হলেও কাটিয়ে ওঠা গিয়েছে টিকা সঙ্কট। সেই কারণেই এবার বিদেশে টিকা রফতানি করতে চলেছে ভারত। স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই ঘোষণার পরই স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

বুধবার তিনি ট্যুইটারে লেখেন, ‘ভারত অক্টোবর মাস থেকেই কোভ্যাক্সে ফের টিকা রফতানি শুরু করছে, এই ঘোষণা করার জন্য স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে অনেক ধন্যবাদ। বিশ্বের প্রতিটি দেশে বছর শেষের মধ্যে ৪০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে অনেক সাহায্য হবে এই সিদ্ধান্তের কারণে।’ উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেছেন, অক্টোবর মাস থেকেই ‘ভ্যাকসিন মৈত্রী’-র অধীনে ফের টিকা পাঠানো হবে অন্যান্য দেশে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top