News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Road blockade in Gomti district : পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ
Image

Road blockade in Gomti district : পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ করলেন খিলপাড়ার জনগন। মন্দির নগরী উদয়পুরের খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পানিয় জলের তীব্র সংকট চলেছে। পানীয় জলের সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং দায়িত্ব প্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে বারবার আমি জানিয়েও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। কারণে বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে খিলপাড়ায় পথ অবরোধ করেন। অবরোধের ফলে কাকড়াবন উদয়পুর সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দুর্ভোগ চরমে ধারণ করে।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন। দপ্তরের দুই আধিকারিক এবং উদয়পুর পুরো পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতল মজুমদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। কলেজ ছুটে এসে তারা বিক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসী অভিযোগ করেছেন প্রায় সাড়ে তিন বছর ধরে খিলপাড়া এলাকায় জলের সমস্যা রয়েছে। তিন থেকে সাড়ে তিন মাস ধরে পাইপলাইনে পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসী।ফলে সমস্যা আরো চরম আকার ধারণ করেছে। প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়ে তারা আন্দোলনে শামল হন। পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শীতল মজুমদার এ পরিস্থিতির জন্য দপ্তরের আধিকারিকদের দায়ী করেন। ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ডিডব্লিউএস দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি চান পাইপলাইনে জল সরবরাহ নিশ্চিত করার আগে পর্যন্ত দিনে দু বেলা ট্যাংকারে করে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা।


অবশ্য চাপের মুখে পড়ে দপ্তরের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন পর্যন্ত পাইপলাইন সংস্কার করে পানীয় জল পাইপ লাইনের পৌঁছে দেওয়া সম্ভব হবে না ততদিন দুবেলা ট্যাংকারে করে এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সুনিদৃষ্ট প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top