News Flash

  • Home
  • বিনোদন
  • ব্রিটানিয়া মারি গোল্ড স্টার্ট-আপ সিজন ৩.০
Image

ব্রিটানিয়া মারি গোল্ড স্টার্ট-আপ সিজন ৩.০

আগরতলা : ব্রিটানিয়া মারি গোল্ডের মাই স্টার্ট-আপ ক্যাম্পেন সাফল্যের সঙ্গে দুইটি সিজন অতিক্রম করেছে। এই ক্যাম্পেনের মাধ্যমে দেশের হোমমেকারদের নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ গড়ার জন্য অর্থ ও দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়েছে। ২০২০ সালে এনএসডিসি’র সহযোগিতায় এই ক্যাম্পেনের মধ্য দিয়ে ১০,০০০ হোমমেকারকে ‘ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি’র মাধ্যমে বেসিক কমিউনিকেশন স্কিলের সঙ্গে ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। সেইসঙ্গে তাদের সোসিয়ো-ইকোনমিক সেলফ-রিলায়েন্সের জন্য ছিল ‘মাইক্রো আঁত্রেপ্রিনিউরিয়াল স্কিল’ অর্জনের ব্যবস্থা। এবার অনলাইনে আবেদনের শেষ তারিখ ৫ নভেম্বর।


সিজন-৩ পর্যায়ে ব্রিটানিয়া মারি গোল্ড মাই স্টার্ট-আপ ক্যাম্পেন আরও প্রসারিত করে হোমমেকারদের ব্যবসার উন্নতির জন্য ইন্টারনেটের ব্যবহারে তাদের আরও সড়গড় করে তোলা হবে। ব্রিটানিয়া ও মমসপ্রেসো চালিত সমীক্ষা (ইন্ডিয়ান হোমমেকার্স আঁত্রেপ্রিনিউরশিপ রিপোর্ট ২০২১) অনুসারে জানা যাচ্ছে, নিজস্ব উদ্যোগ স্থাপনে আগ্রহী ৭৭ শতাংশ হোমমেকার মনে করেন টেকনোলজি তাদের এব্যাপারে সাহায্য করতে সক্ষম। ৬২ শতাংশ হোমমেকার তাদের নিজস্ব স্টার্ট-আপ স্থাপনের স্বপ্ন ও আশা পোষন করেন। তাদের এইসব আশা পূরনের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গুগলের ডিজিটাল স্কিলিং রিসোর্স ব্যবহারের সুযোগ পাবেন।

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top