News Flash

  • Home
  • Uncategorized
  • Dilapidated condition of the road : ধলাই নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থার দরুন জন দুর্ভোগ চরমে উঠেছে
Image

Dilapidated condition of the road : ধলাই নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থার দরুন জন দুর্ভোগ চরমে উঠেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ধলাই নদীর বাঁধের রাস্তার বেহাল অবস্থার দরুন জন দুর্ভোগ চরমে উঠেছে ।কমলপুর নগর পঞ্চায়েতের অধীন ফুলছড়ি থেকে কমলপুর ঝুলন্ত সেতু এলাকার শতাধিক পরিবারের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।গত চার বছর ধরে ফুলছড়ি থেকে কমলপুর ঝুলন্ত সেতু পর্যন্ত ধলাই নদীর পশ্চিম তীরে বাঁধের রাস্তা বেহাল দশায় পরিনত হয়েছে। মনুষ্ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

দীর্ঘ দুই কিলোমিটার এই বেহাল রাস্তার উপর নির্ভর করে প্রায় শতাধিক পরিবার সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ও যান বাহনগুলি প্রতিদিন বিভিন্ন কাজে যাতায়াত করে। রাস্তায় ইট ফেলে মেরামত করার জন্য স্থানীয় পরিবার গুলি এলাকার বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েত,ও স্থানীয় পূর্ত দপ্তরের কাছে একাধিক বার লিখিত দাবী করে আসলেও কেউই আর রাস্তা মেরামত করার উদ্যোগ গ্রহন করে নি। ফলে গত চার বছর ধরে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি বাদলের মরশুমে এই বাঁধের উপর রাস্তাটির অবস্থা আরও করুন আকার ধারন করে। রাস্তা মেরামতের জন্য এলাকায় বসবাসকারিরা বিভিন্ন দপ্তরে বার বার আবেদন করার পরও রাস্তাটি চলাচলের উপযোগী করে না দেওয়ায় প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করে যাতায়াতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top