News Flash

  • Home
  • দিনের খবর
  • Engineering Day was celebrated : সঠিক সময়ে কাজ না করলে সরকারি কর্মসূচি কোনভাবেই বাস্তবায়িত হবে না : মুখ্যমন্ত্রী
Image

Engineering Day was celebrated : সঠিক সময়ে কাজ না করলে সরকারি কর্মসূচি কোনভাবেই বাস্তবায়িত হবে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরের প্রাচ্য ভারতী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্টেট ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৫৪ তম ইঞ্জিনিয়ারিং দিবস পালন করা হয়। দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি যথা সময়ে সম্পন্ন করার জন্য ইঞ্জিনিয়ার সহ সকল স্তরের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

বুধবার স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাচ্য ভারতে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত৫৪ তম ইঞ্জিনিয়ার দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন নিস্টার সঙ্গে কাজ করলে যেকোন কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব। মুখ্যমন্ত্রী আরও বলেন সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকে।সরকারের গৃহীত কর্মসূচি সঠিক সময়ে বাস্তবায়ন করার দায়িত্ব ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। তারা সঠিক সময়ে কাজ না করলে সরকারি নিহিত কর্মসূচি কোনভাবেই বাস্তবায়িত হবে না। যারা এসব কাজ বিরক্ত করছে তাদের চিহ্নিত করতে হবে।

এ ধরনের কাজ কর্মের মধ্য দিয়ে সরকারের এবং ইঞ্জিনিয়ারদের সংগঠনের বদনাম করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন বাম সরকারের আমলে ২০১৬ সালে আইএনএস হাসপাতাল সংলগ্ন এলাকায় বিধায়ক আবাসন তৈরির কাজ হাতে দেওয়া হয়েছিল। কিন্তু কাজ সময়ে শেষ করা হয়। কোথাও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ তাহলে এর জন্য কে দায়ী বা কেন বিলম্বিত হচ্ছে সেগুলো খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।স্টেট ইঞ্জিনিয়ার এসোসিয়েশন ইঞ্জিনিয়ার দিবস পালনের পাশাপাশি সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠন সারা বছরই নানা সামাজিক কর্মসূচি পালন করে আসছে বলেও সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top