News Flash

  • Home
  • বিদেশ
  • Old man was brutally killed : বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে কমলপুরে
Image

Old man was brutally killed : বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে কমলপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। সোমবার গভীর রাতে কমলপুর থানার অন্তর্গত পূর্ব কুচাইনালা পঞ্চায়েতের কৌশিক নাগ বংশী গ্রামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মৃত ব্যাক্তির নাম মঙ্গগুরু নাগ বংশী (৭৫)। তিনি ছিলেন অকৃতদার। ধলাই জেলার কমলপুরের কুচাইনালা পঞ্চায়েতে কৌশিক নাগ বংশী নামে এক বৃদ্ধকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। তিনি একাই থাকতেন। এই ঘটনায় পূর্ব কুচাইনালা পঞ্চায়েতের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর অভিযোগ এই বৃদ্ধ খুনের সাথে পাশের বাড়ির কৌশিক নাগ বংশী (২৬) জড়িত। বর্তমানে কৌশিক পলাতক। ঘটনার পর জানা যায়, সোমবার রাতে মঙরু নাগ বংশী নিজের ঘরে পাশের বাড়ির কৌশিক নাগ বংশীকে নিয়ে মদ্য পান করে। একটা সময় মদের আসরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক সময় কৌশিক নাগ বংশী মঙরু নাগ বংশীর ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায়, বুকে, হাত ও পায়ে আঘাত করে। অর্ধ মৃত অবস্থায় নিজ ঘরে লুটিয়ে পড়ে। এরপর কৌশিক নাগ বংশী বৃদ্ধ মঙরু নাগ বংশীকে ঘর থেকে হ্যাচড়ে টেনে ঊঠানে এনে মৃত্যু নিশ্চিত করতে আবার কুড়াল দিয়ে মাথায় ও বুকে পর পর আঘাত করে। সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর কৌশিক নাগ বংশী গা ঢাকা দেয়। কৌশিকও অবিবাহিত বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ঘর থেকে কুড়াল উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। এই ঘটনায় পূর্ব কুচাইনালা পঞ্চায়েতে চাঞ্চল্য দেখা দিয়েছে।

এই ঘটনার ব্যাপারে পূর্ব কুচাইনালা পঞ্চায়েতে সদস্যা সুনতি সরকার ও মৃত বৃদ্ধের ভাইপো গুনধন নাগ বংশী জানান মদের আসরে পরিকল্পিত ভাবেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বৃদ্ধকে হত্যা সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top