News Flash

  • Home
  • Uncategorized
  • Miscreants entered the house : বাগমায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট দুসৃকতিদের
Image

Miscreants entered the house : বাগমায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট দুসৃকতিদের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ সেপ্ঢেম্বর৷৷ চুরি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ণ সাধারন মানুষ৷ চুরি ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়েই চলেছে৷ এবার ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত বাগমা আউট পোষ্টের বার ভাইয়া বিদ্যুৎ অফিস সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে এক বাড়িতে হানা দিয়ে ছিনতাই করে নিয়ে যায় গলার চেইন, মোবাইল এবং পায়ের নুপুর সহ অন্যান্য স্বর্ণালঙ্কার সহ গয়না৷ বাড়িতে হানা দিয়ে বেধড়ক মারধর করে মহিলাকে, ছুড়ে ফেলে দেয় মহিলার কোলের ছোট্ট শিশুকে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার উদয়পুর মহাকুমার বাগমা ফারি থানার অন্তর্গত বার ভাইয়া বিদ্যুৎ অফিস সংলগ্ণ এলাকায়৷ বাগমা বার ভাইয়া বিদ্যুৎ অফিস সংলগ্ণ এলাকার বাসিন্দা হরিপদ শীলের পুত্রবধূ প্রতিভা শর্মা নিজের ছোট্ট শিশুকে নিয়ে ঘরে বসে গৃহস্থালির কাজ করছিলেন ছিলেন৷


এমন সময় একটি মারুতি গাড়ি করে দুইজন আগুন্তক এসে প্রতিভাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এবং এলোপাথাড়ি কিল, ঘুষি মারতে থাকে৷ এমনকি ছুড়ে ফেলে দেয় তার ছোট্ট শিশুটিকে৷ লুট করে নিয়ে যায় তার গলায় থাকা সোনার চেইন, মোবাইল এবং পায়ের নুপুর সহ অন্যান্য মূল্যবান অলঙ্কার সমূহ৷ এখানে উল্লেখ থাকে যে প্রতিভার স্বামী আগরতলায় পুলিশ কনস্টেবল পদে নিযুক্ত রয়েছেন৷


স্বামীর অনুপস্থিতিতে এই ছিনতাইয়ের ঘটনাটি সংঘটিত করে ছিনতাইকারীরা৷ চিৎকার চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে আসলে ছিনতাইবাজরা পালিয়ে যেতে সক্ষম হয়৷ বাগমা ফারি থানায় খবর দিলে ছুটে আসে পুলিশ৷ পুরো ঘটনা জানতে পেরে পুলিশ একটি অভিযোগ নিয়ে ঘটনার তদন্ত শুরু করে৷ এই ধরনের ছিনতাই ও রাহাজিনির ঘটনায় উদ্বেগের দিন কাটাচ্ছেন উদয়পুরবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top