News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৭ যাত্রী, উদ্ধারকাজে নামতে চলেছে ভারতীয় সেনা
Image

অসমের নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৭ যাত্রী, উদ্ধারকাজে নামতে চলেছে ভারতীয় সেনা

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : অসমের নৌকাডুবির ঘটনায় এখনও খোঁজ মেলেনি ৭ যাত্রীর। এবার তাঁদের উদ্ধার করতে নামছে সেনা।

বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই শিশু ও মহিলাসহ ৮২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১ জন মহিলা যাত্রী হাসপাতালে প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই আরও ৩ জন মারা গেছেন বলে প্রশাসন সূত্রের খবর। সুতরাং এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪। কিন্তু এখনও ৭ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীই উদ্ধারকাজ চালাচ্ছিল। তাদের সাহায্য করছিলেন স্থানীয় পুলিশ প্রশাসন। এবার বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেই উদ্ধারকাজে নামতে চলেছে ভারতীয় সেনা। প্রয়োজনে ভারতীয় বায়ুসেনার সাহায্যও নেওয়া হবে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, বুধবার দুপুরে অসমের নিমাটি ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকা মাজুলির দিকে যাচ্ছিল। ওই একই সময়ে মাজুলি থেকে আরও একটি যাত্রীবাহী নৌকা নিমাটি ঘাটের দিকে আসছিল। এরপর ঠিক মাঝনদীতে ওই দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই নৌকাদুটি ব্রহ্মপুত্রে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গেই যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু হয়। এখনও ৭ জন যাত্রীর কোনও হদিশ পাওয়া যায়নি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top