News Flash

  • Home
  • দেশ
  • দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা
Image

দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রকের কর্তারা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি. স.) : পরপর কয়েকদিন দেশের দৈনিক করোনা সংক্রমণ ছিল ৪০ হাজারের নিচে। কিন্তু ফের দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ একধাক্কায় অনেকটা বেড়ে ৪৩ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে। । তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে এদিনের পরিসংখ্যান ফের চিন্তা বাড়াবে স্বাস্থ্যমন্ত্রকের কর্তাদের।পাশাপাশি কেরল এবং মহারাষ্ট্র তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৩ হাজার ২৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা বুধবার তুলনায় অনেকটাই বেশি হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জন। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে কেরল এবং , মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। মহারাষ্ট্রে আক্রান্ত ৪ হাজারের বেশি। নাগপুর প্রশাসন বলছে করোনার থার্ড ওয়েভ চলে এসেছে। একই কথা শোনা গিয়েছে মুম্বইয়ের মেয়রের মুখেও। পরে অবশ্য তিনি দাবি করেছেন, করোনার তৃতীয় ঢেয় আসেনি। তবে বিধি না মানলে তা আসতে খুব একটা দেরিও নেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পাশাপাশি ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪ জন। তবে, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ৫৬৭ জন। পাশাপাশি টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে দেশজুড়ে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপের অভিযোগ: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চিরাগ পাসওয়ানের

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে ভক্তদের অনুদান তছরুপের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি…

ByByNews Desk Jul 5, 2026

চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার রাজ্যের চা-বাগান শ্রমিকদের জন্য ৩১৩.৩০ কোটি টাকার বিশেষ সহায়তা…

ByByNews Desk Jul 5, 2026

ভিবি-জি-র‍্যাম-জি প্রকল্পে রাজ্যগুলিকে ২৫,৮৬৩ কোটি টাকার প্রথম কিস্তি ছাড়ল কেন্দ্র

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার রবিবার ‘বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ (ভিবি-জি-র‍্যাম-জি) প্রকল্প বাস্তবায়নের…

ByByNews Desk Jul 5, 2026

‘তৃণমূলে এবার ইস্তফার ট্রেন্ড শুরু হয়েছে’, চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগে কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা, ৫ জুলাই: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সব দলীয় পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top