News Flash

  • Home
  • Uncategorized
  • Missing youth returns home : পুলিশ ও এলাকাবাসীর চিরুনী তল্লাসী নিস্ফলা, তান্ত্রিকের জারিজুরিতে রহস্যজনকভাবে বাড়িতে ফিরল নিখোঁজ যুবক
Image

Missing youth returns home : পুলিশ ও এলাকাবাসীর চিরুনী তল্লাসী নিস্ফলা, তান্ত্রিকের জারিজুরিতে রহস্যজনকভাবে বাড়িতে ফিরল নিখোঁজ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুরের প্রত্যন্ত গ্রামে নিখোঁজ হওয়া উপজাতি যুবক অবশেষে অক্ষত অবস্থায়ই বাড়ি ফিরে এলো৷ স্বাভাবিকভাবেই ঘটনায় এলাকাজুড়ে স্বস্তিরভাব পরিলক্ষিত হয়৷ খবরে প্রকাশ শুক্রবার বিকেলে বাড়ি লাগোয়া জঙ্গলে গরু আনতে গিয়েই নিখোঁজ হয় মেবার দেববর্মা (২৪) পিতা- সাবেন্দ্র দেববর্মা বাড়ি- কল্যাণপুর থানা এলাকার আখড়াবাড়ী এডিসি ভিলেজের কালীকৃষ্ণ পাড়ায়৷ ঘটনার পর থেকেই এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ হয়ে যাওয়া মেবারের কোনো সন্ধান পায়নি৷ শেষ পর্যন্ত কল্যাণপুর থানার পুলিশকে ঘটনাটি সবিস্তারে জানিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়৷ এরই মধ্যে পরিবারের তরফে তান্ত্রিকের দ্বারস্থ হয়ে পূজা-পার্বণ করা হয়৷ তাদের বক্তব্য তান্ত্রিক নিখোঁজ যুবক ৪৮ ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে আসার দাওয়াই দেয়৷ টানা দু’দিন পুলিশ এলাকাবাসী যৌথভাবে চিরুনি তল্লাশিতে নিখোঁজ যুবকের কোন হদিস না পেলেও শেষ পর্যন্ত তান্ত্রিকের দাওয়াই মতোই গভীর রাতে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া যুবক মেবার৷


উল্লেখ্য গত শুক্রবার মেবার দেববর্মা এবং তার বৌদির রেশমি দেববর্মা বাড়ি লাগোয়া পার্শবর্তী জঙ্গল থেকে গৃহপালিত গরু আনতে গিয়ে হঠাৎ জঙ্গলে কিছু একটা দেখে ভয়ে এলোপাতাড়ি দৌড়াতে থাকে দুজনেই৷ পরবর্তী সময়ে মহিলা বাড়িতে ফিরে আসলেও দেবরকে খুঁজে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত নিখোঁজ যুবক বাড়িতে ফিরে আসায় গোটা এলাকায় স্বস্তিরভাব পরিলক্ষিত হয়েছে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top