News Flash

  • Home
  • Uncategorized
  • Black Day celebrated by dismissal teachers : শিক্ষক দিবসকে কলো দিবস হিসেবে পালন চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের
Image

Black Day celebrated by dismissal teachers : শিক্ষক দিবসকে কলো দিবস হিসেবে পালন চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ৬০ তম জাতীয় শিক্ষক দিবসে শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে পুনরায় শিক্ষকতার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানালো চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের দাবি উচ্চ আদালত এবং শীর্ষ আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে সরকার চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের দীর্ঘ ১৭ মাস ধরে চাকরিচ্যুত করে রেখেছে৷ অভাব-অনটনে শিকার চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা৷


তাই শিক্ষক দিবস’’কে সামনে রেখে বিক্ষোভ মিছিল সংঘটিত করে শহরে চাকরি ফিরে পাওয়ার দাবি জানালো চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ এদিন মিছিল শুরু হয় রাজধানীর সিটি সেন্টারের সম্মুখ থেকে৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সরকারের কাছে দাবি তুলেছে শিক্ষকতার চাকরি ফিরে পাওয়া৷ নয়তো এ আন্দোলন আগামী দিনে আরও বড় আকার ধারণ করতে পারে সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন আন্দোলনরত চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷ তাদের অভিমত রাস্তায় নেমে আন্দোলন ছাড়া চাকরি ফিরে পাওয়ার আর কোনো পথ নেই চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের কাছে৷ এদিন সিটি সেন্টার থেকে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা মুখে কালো ফিতে বেঁধে সারা শহর পরিক্রমা করে৷ এবং শিক্ষক দিবসকে কালো দিবস হিসেবে উদযাপিত করে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা৷


এ বিষয়ে চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা জানান, রাজ্য প্রশাসন যেভাবে পুলিশ দিয়ে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উপর অত্যাচার করেছে তারই পরিপ্রেক্ষিতে শিক্ষক দিবসে কালো দিবস হিসেবে পালন করা দরকার৷ রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যাতে শীর্ষ আদালত এবং উচ্চ আদালতের সঠিক গুরুত্ব দিয়ে অনুধাবন করে পুজোর আগে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সুকলমুখী করে৷ নয়তো চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আগামী দুর্গাপূজায় রাস্তায় থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানান তিনি৷ এদিকে চাকরিচ্যুত শিক্ষক কমল দেব বলেন, যারা দীর্ঘ সময় চাকরিতে বহাল ছিল তাদের বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে৷ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা নিদর্োষী৷ ইতিমধ্যে অভাব-অনটনের শিকার হয়ে ১০৬ জন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে৷ কারণ বর্তমান রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের সঠিক মূল্যায়ন দিতে জানে না৷ তাই

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top