News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool leader arrested on suicide note : মানসিক ভারসাম্যহীন যুবতী ফাঁসীতে আত্মঘাতী , সুইসাইড নোটের সূত্র ধরে গ্রেপ্তার তৃণমূল নেত্রী
Image

Trinamool leader arrested on suicide note : মানসিক ভারসাম্যহীন যুবতী ফাঁসীতে আত্মঘাতী , সুইসাইড নোটের সূত্র ধরে গ্রেপ্তার তৃণমূল নেত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ ইন্দ্রনগরে এক যুবতীর ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় প্রাক্তন পুর কাউন্সিলার তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেবকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ রবিবার তাকে আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত৷


এদিকে, পান্না দেবকে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে৷ রাজনৈতিক মহলেও দেখা দিয়েছে উত্তেজনা৷ মৃত যুবতী রাজশ্রী দেব মানসিক রোগী ছিলেন৷ এক দশকেরও বেশী সময় ধরে ওই যুবতী বিভিন্ন ডাক্তারের তত্বাবধানে মানসিক রোগের চিকিৎসাধীন ছিল৷ একজন মানসিক রোগীর চিকিৎসা করানোর ক্ষেত্রে এলাকার লোকজনের সহযোগিতা নিয়েছিলেন মৃতার মা বাবা সহ পরিবারের লোকজন৷ এদিকে, জানা গিয়েছে মৃত যুবতী পান্না দেবের নিকটাত্মীয় ছিল৷ সেই সুবাদে তাদের বাড়িতে যাওয়া আসা ছিল৷ তবে, যেদিন ও যুবতী আত্মহত্যা করেছে সেদিন নাকি পান্না দেব বাড়িতেও ছিলেন না৷ ওই যুবতী আত্মহত্যার পূর্বে একটি সুইসাইড নোট লিখে গিয়েছে৷ ওই সুইসাইড নোটে পান্না দেব সহ যুবতীর আরও কয়েকজন নিকটাত্মীয়ের নাম উল্লেখ করেছে৷ যাদের নাম উল্লেখ করেছে তারা নাকি ওই যুবতীকে নানা ভাবা নির্যাতন করেছে৷


এদিকে, মৃতার মা জানিয়েছেন, মেয়ে রাজশ্রী যখন অতিমাত্রা পাগলামি করত তখন আত্মীয় স্বজনরা তাকে জোর জবরদস্তি করে ওষুধু খাওয়ানোর চেষ্টা করত৷ তখন ওই যুবতী চিৎকার করে বলত তাকে নাকি মেরে ফেলে হচ্ছে৷ এই বিষয়টি বহুবার হয়েছে৷ এলাকার লোকজন থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকরা পর্যন্ত বিতশ্রদ্ধ হয়ে পড়েছিল৷ এই পরিস্থিতিতে ওই যুবতীর সুইসাইড নোটের গুরুত্ব কতটা সেটা নিয়ে প্রশ্ণ তুলেছেন মৃতার মা৷ যদিও পুলিশ পান্না দেবকে গ্রেপ্তার করেছে৷ বাকিদের এখনও গ্রেপ্তার করা হয়নি৷ পান্না দেব সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের অভিযোগ বিরোধী দলের নেত্রী পান্না দেবকে মিথ্য মামলায় ফাঁসানো হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে৷
প্রসঙ্গত, শুক্রবার কাকভোরে ইন্দ্রনগর এলকোয় রাজশ্রী দেব নামে তেত্রিশ বছর বয়সী এক যুবতীর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন৷ খবর পেয়ে জিবি ফারি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়৷ পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ এরপর থেকে শুরু হয়েছে তদন্ত৷ সুইসাইড নোটের সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে পান্না দেবকে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top