News Flash

  • Home
  • Uncategorized
  • Siege the police headquarters : পুলিশ হেডকোয়র্টার ঘেরাও, পথ অবরোধ যুব কংগ্রেসের
Image

Siege the police headquarters : পুলিশ হেডকোয়র্টার ঘেরাও, পথ অবরোধ যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শনিবার সোনামুড়াতে কর্মসূচি করতে গেলে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাসের উপর আক্রমণের প্রচেষ্টা হয়৷ এদিন দুইবার দুসৃকতিকারীরা ছুরি নিয়ে আক্রমণের প্রচেষ্টা করেছে৷ কিন্তু ঘটনা চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত দুষৃকতিকারিদের গ্রেপ্তার করেনি৷ এমনটাই অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস৷


পরবর্তী সময় একটি প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে৷ ডেপুটেশনের পর যুব কংগ্রেসের পশ্চিম জেলা সভাপতি অনির্বাণ সাহা জানান, শনিবার সোনামুড়াতে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাসের উপর কৈলাসশহরের বাসিন্দা রশিদ মিয়া নামে এক ব্যক্তি আক্রমণের প্রচেষ্টা করে৷ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ৷ তাই পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যাতে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে তার জন্য দাবি জানানো হয়েছে৷ নয়তো আগামী ২৪ ঘন্টা পর সারা রাজ্যে উত্তাল আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা৷ এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ দাস, লিটন ঘোষ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top