News Flash

  • Home
  • Uncategorized
  • Demonstration in front Jute Mill : হাপানিয়া জুট মিল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন
Image

Demonstration in front Jute Mill : হাপানিয়া জুট মিল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির আহ্বানে শনিবার হাপানিয়া জুট মিল গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কনভেনার ধনমনি সিং এর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন আন্দোলন সংগঠিত করা হয়। জুটমিল কর্মচারী ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন। শনিবার বাধারঘাটের হাঁপানিয়ায় জুট মিলের মূল ফটকের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করা হয়।ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির আহ্বানে তারা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শমিল হন।

কনভেনার ধনমনি সিং স্পষ্টভাবে জানিয়ে দেন সরকার তাদের দাবি মেনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন। তিনি জানান তৃপুরা হাই কোর্ট তাদের পক্ষেই রায় দিয়েছে। অথচ রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে আপিল করেছে। আগামী ৭ সেপ্টেম্বর ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনানির জন্য উঠবে।ত্রিপুরা জুটমিল শ্রমিক কর্মচারী, ডাই ইন হারনেস ও পেনশনার সমূহের যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন তাদের আপিলের আবেদন প্রত্যাহার করে নেন। জুটমল কর্মচারী ও পেনশনারদের ন্যায্য দাবি মিটিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন।আগামী ১০ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে ইপিএফ অফিসের সামনেও প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হবে।

Releated Posts

উত্তর ২৪ পরগনার পুকুর থেকে উদ্ধার বিপুল অস্ত্র ও গুলি, তদন্তে পুলিশ

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার হাবরার একটি পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার…

ByByNews Desk Jun 15, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top