News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধী-নেহরু পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য! পুণে-তে পায়েলের বিরুদ্ধে মামলা
Image

গান্ধী-নেহরু পরিবার নিয়ে বিতর্কিত মন্তব্য! পুণে-তে পায়েলের বিরুদ্ধে মামলা

পুণে, ১ সেপ্টেম্বর (হি.স.): মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী সম্পর্কে বিতর্কিত ও আপত্তিজনক মন্তব্য করায় আক্রোশের মুখে পড়লেন অভিনেত্রী পায়েল রোহতাগি। মহারাষ্ট্রের পুণে-তে পায়েলের বিরুদ্ধে দায়ের হয়েছে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা। আইপিসি-র ১৫৩ (এ), ৫০০, ৫০৫ (২) ও ৩৪ নম্বর ধারায় পায়েলের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। পুণে শহরের কংগ্রেস মুখপাত্র রমেশ আইয়ার জানিয়েছেন, “পায়েল রোহতাগি বারবার নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।”

সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিও-তে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী সম্পর্কে বিতর্কিত ও আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ অভিনেত্রী পায়েলের বিরুদ্ধে। নেহরু-গান্ধী পরিবার সম্পর্কে আপত্তিজনক মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়েছেন বলিউডের এই অভিনেত্রী। পুণের শিবাজী নগর থানায় পুণে শহরের কংগ্রেস কমিটির পক্ষ থেকে পায়েলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩ (এ), ৫০০, ৫০৫ (২) ও ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top