News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
Image

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরায় একটি নতুন ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। আজ নয়াদিল্লি থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন এই ব্যাটালিয়ন গঠনের জন্য কেন্দ্রীয় সরকার মোট ৫০ কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দেবে। এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের জন্য আরও ৩০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে (জমির মূল্য ব্যতীত, যা রাজ্য সরকার প্রদান করবে)। এই অর্থ ধাপে ধাপে রাজ্যকে প্রদান করা হবে। জানানো হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর প্রথম কিস্তিতে ২০ কোটি টাকা। নিয়োগ প্রক্রিয়া শেষে দ্বিতীয় কিস্তিতে ১৫ কোটি টাকা। বাকি ১৫ কোটি টাকা ব্যাটালিয়ন গঠনের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর পাওয়া যাবে।

চিঠিতে জানানো হয়েছে যে, এই ব্যাটালিয়নের অন্তত ২৫ শতাংশ কর্মীকে বিশেষ টাস্ক ফোর্স হিসেবে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা উগ্রপন্থী বা সন্ত্রাসবাদ কবলিত এলাকায় দক্ষতার সাথে কাজ করতে পারে। এদের প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সেন্টারে হবে।

উল্লেখ্য, এই ব্যাটালিয়ন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের  ‘রাইট অফ ফার্স্ট কল’ বা অগ্রাধিকারের অধিকার থাকবে। অর্থাৎ, অভ্যন্তরীণ নিরাপত্তা, নির্বাচন বা সীমান্ত রক্ষার প্রয়োজনে কেন্দ্র যেকোনো সময় দেশের যেকোনো প্রান্তে এই ব্যাটালিয়নকে মোতায়েন করতে পারবে। ১৫ বছর চাকরি সম্পন্ন করার পর এই ব্যাটালিয়নের কর্মীদের রাজ্য পুলিশে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও রাজ্য সরকার নিজস্ব নীতি তৈরি করতে পারবে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top