News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি
Image

২০২৫-২৬ অর্থবর্ষে শক্ত অবস্থানে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ব্যবসা ছাড়াল ১৫,৪২২ কোটি

আগরতলা, ২ মে : ২০২৫-২৬ অর্থবর্ষে উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী থাকল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আজ প্রজ্ঞা ভবন-এ আয়োজিত বার্ষিক সাংবাদিক সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংহ জানান, বর্তমানে ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪২২.১৪ কোটি এবং প্রতিষ্ঠানটি অত্যন্ত লাভজনক অবস্থানে রয়েছে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার সৈলেশ ভি রঞ্জন। তাঁরা ব্যাংকের আর্থিক অগ্রগতি, গ্রাহক পরিষেবার উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

ম্যানেজার অনুপ কুমার সাহা বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে আমানত ১০,৮৮৯ কোটি এবং ঋণ বিতরণ ৪,৫৩২ কোটি হয়েছে। সিডি রেশিও ৪১.৬২ শতাংশ, নিট মুনাফা ১৮৪.৮৪ কোটি, গ্রস এনপিএ ২.৮৯ শতাংশ এবং নেট এনপিএ শূন্যে নামিয়ে আনার সাফল্যও তুলে ধরা হয়।

রাজ্যের বৃহত্তম শাখা নেটওয়ার্কের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠী সহায়তা এবং ক্ষুদ্র ব্যবসায় ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ব্যাংকটি। পাশাপাশি আধুনিক ডিজিটাল পরিষেবার প্রসারেও জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top