News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে ভোট গণনাকে কেন্দ্র করে ১০০ মিটারের মধ্যে জারি বিএনএসএস ১৬৩ ধারা
Image

ধর্মনগরে ভোট গণনাকে কেন্দ্র করে ১০০ মিটারের মধ্যে জারি বিএনএসএস ১৬৩ ধারা

আগরতলা, ২ মে: আগামী ৪ মে ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক চন্দনী চন্দ্রন এক নির্দেশিকা জারি করে জানিয়েছেন, ওইদিন সকাল ৬টা থেকে গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি থাকবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ৪ মে সকাল ৮টা থেকে ধর্মনগর মহকুমার পি. এম. শ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, গণনাকেন্দ্রের চারপাশে ১০০ মিটার এলাকা “পেডেস্ট্রিয়ান জোন” হিসেবে চিহ্নিত করা হবে এবং এই এলাকায় কোনও ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, উক্ত এলাকার মধ্যে কোনও ধরনের যানবাহন, যেমন দুই চাকার গাড়ি, রিকশা ইত্যাদি চলাচল করতে পারবে না, কোনও ব্যক্তি অস্ত্র বা অস্ত্র সদৃশ বস্তু যেমন লাঠি, বাঁশ, লোহার রড, পাথর ইত্যাদি বহন করতে পারবেন না, কোনও ধরনের জনসমাবেশ, মিছিল, সভা বা মাইক ব্যবহার করে বক্তব্য প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করা নয়, বরং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top