News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নাম বদলে হয়ে গেল ‘যুগা ল্যাবস’
Image

তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক, নাম বদলে হয়ে গেল ‘যুগা ল্যাবস’

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): হ্যাক হয়ে গেল সর্বভারতীয় তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। সোমবার রাত থেকেই টুইটার অ্যাকাউন্টটি সাইবার অপরাধের কবলে পড়েছে। ওই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে দেওয়া হয়। সর্বভারতীয় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন ছিল। হ্যাক হওয়ার পর দেখা যাচ্ছে, সেই নীল চিহ্নের পাশে তৃণমূলের নাম নেই। নামের জায়গায় লেখা রয়েছে, ‘যুগ ল্যাব্‌স’।

বদলে যায় তৃণমূলের টুইটার অ্যাকাউন্টের মূল ছবিটিও। আগের ছবির পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে ইংরাজি ‘ওয়াই’ এবং ‘এল’ সম্বলিত একটি প্রতীকী ছবি। সোমবার রাতে এই সাইবার হানার পরে তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবার সকালেই যোগাযোগ করা হয় টুইটার কর্তৃপক্ষের সঙ্গে। টুইটার ইন্ডিয়ার অফিসে অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব হ্যাকারদের কবল থেকে মুক্ত করানোর আবেদন জানানো হয়েছে। টুইটার কর্তৃপক্ষও সেই আশ্বাস দিয়েছে।

Releated Posts

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top