News Flash

Image

আগুন বেলিয়াতোড়ের খাঁড়ারী জঙ্গলে

বাঁকুড়া, ২৮ফেব্রুয়ারি (হি. স.) : ফের জঙ্গলে আগুন। সোমবার মেজিয়ার মালিয়াড়ার আদিবাসী পাড়া সংলগ্ন জঙ্গলে আগুনের রেশ মিটতে না মিটতেই মঙ্গলবার বেলিয়াতোড়ের খাঁড়ারি জঙ্গলে আগুন লাগে।হাতি উপদ্রুত এই এলাকায় গভীর জঙ্গল খাঁড়ারি। এই সময় গাছের পাতা ঝড়ে স্তূপীকৃত হচ্ছে, দীর্ঘ ছ মাস বৃষ্টি নেই,লতা পাতা জাতীয় গাছ সব শুকিয়ে কাঠ, তাই সহজেই আগুন ছড়িয়ে পড়ছে।আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও একটি দুষ্কৃতি চক্র এই কাজে লিপ্ত থাকতে পারে বলে অনুমান করছেন এলাকা বাসী।

জঙ্গলে আগুন লাগিয়ে তাদের কি কাজ পূর্ন হচ্ছে তা নিয়ে নানা মত থাকলেও এর ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি জঙ্গলের পশুপাখি, কীট পতঙ্গ নিকেশ হচ্ছে।অপরদিকে এই।এলাকায় ৭৪টির মত হাতি আস্তানা গেড়েছে।মাঝে মাঝেই এরা লোকালয়ে হানা দিচ্ছে, ফসল ঘরবাড়ি নষ্ট হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে।আগুন লাগার পর জঙ্গলের বেশ কিছু জায়গা পুড়ে ফাঁকা হয়ে গেছে।আগুন লাগার ফলে হাতিরা আতঙ্কিত হয়ে লোকালয়ে হানা দেবে।এই আশঙ্কায় ভুগছেন গ্ৰামবাসীরা। এদিন সকালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বনদপ্তরের কর্তাব্যাক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে উঠেন।বড়জোড়া থেকে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।আগুন নিয়ন্ত্রণে আনতে বনকর্মীরা ও কাজে নেমে পড়ে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top