News Flash

  • Home
  • Tender
  • ভোট গণনার পূর্বেই রাজনৈতিক উত্তাপ কাঞ্চনমালায়
Image

ভোট গণনার পূর্বেই রাজনৈতিক উত্তাপ কাঞ্চনমালায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ক্ষমতায় না আসতেই কাঞ্চনমালা এলাকায়  গিয়ে সাধারণ মানুষকে হুমকি এবং ধমক দিতে শুরু করেছে সিপিআইএম আশ্রিত দুষৃকতিকারীরা৷ ২০২৩ বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষের বাড়ি ঘরে গিয়ে বেশ কিছুদিন ধরে সিপিআইএম আশ্রিত দুষৃকতিকারী শেখর দেবনাথ বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গদের নিয়ে রীতিমত হুমকি এবং ধমক দিতে শুরু করেছে৷ মানুষের বাড়ি ঘরে ঢুকে হুমকি দেওয়া হচ্ছে যে, সিপিআইএম ক্ষমতায় আসার পর এলাকায় বিজেপি সমর্থকদের এলাকায় থাকতে দেওয়া হবে না এবং দেখে নেওয়ার হুমকিও দিচ্ছে৷ বেশ কিছুদিন ধরেই শেখর দেবনাথ এলাকায় এই ধরনের হুমকি প্রদান করে যাচ্ছে সাধারণ মানুষকে৷ এলাকার সাধারণ মানুষ সব সময় শান্তি বজায় রাখতে চাইছে৷ কিন্তু ক্ষমতায় না এসেই সিপিআইএম আশ্রিত দুষৃকতিকারীদের এই ধরনের হুমকি এবং ধমক কোন কিছুতেই মেনে নিতে পারছে না সাধারণ মানুষ৷ সিপিআইএম আশ্রিত দুষৃকতিকারী শেখর দেবনাথ এর এই ধরনের  সন্ত্রাসী কার্যকলাপে রীতিমত কাঞ্চনমালা এলাকার ৬ নং ওয়ার্ডের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ৷  এলাকার সাধারণ মানুষ মঙ্গলবার  প্রশাসনের কাছে দাবী জানাচ্ছে তাদের এলাকাই সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার  জন্য প্রশাসন যেন  পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top